উদ্দীপ্ত তরুণ সংগঠনের উদ্যোগে ট্রাফিক পুলিশ এবং রিক্সাচালকের মধ্যে খাদ্য বিতরণ।
উদ্দীপ্ত তরুণ সামাজিক সংগঠনের খাদ্য বিতরণ অনুষ্ঠানটি নগরীর চৌহাট্রা পয়েন্ট সহ নগরীর আর ও বেশ কয়েকটি পয়েন্টে অনুষ্ঠিত হয়। চৈত্রের রোদ্দুরে ট্রাফিক পুলিশ রোদের মধ্যে দাড়িয়ে থেকে আমাদেরকে যে সেবা প্রদান করেন তাতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন।তাদের এই ক্লান্তি অবস্থায় ঠান্ডা পানীয় ফুল এবং হালকা খাবার বিতরন করা হয়।
ট্রাফিক পুলিশ এবং রিক্সাচালকের মধ্যে খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত তরুনের সভাপতি জাবের আহমদ, সহ সভাপতি হাফিজ জাহেদুর রহমান, কোষাদক্ষ্য আবু সুফিয়ান চৌঃ,শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ চৌঃ, সহ-সেক্রেটারী সাজিদুল ইসলাম সাঈদ, উপ-দপ্তর সম্পাদক মারুফ আহমদ,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আহমদ নাঈম, এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইন ঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লোকমান হাফিজ এবং উদ্দীপ্ত তরুণের সদস্য মামুন আহমদ, শিহাব আহমদ সহ আরো অনেকে।














