সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া)::
৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনু-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্ট। ঢাকার আউটার স্টেডিয়াম পল্টন মাঠে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত টুর্ণামেন্টে অংশ নিতে সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি শুক্রবার সুনামগঞ্জ ছেড়েছে। তার আগে তারা মাস ব্যাপি বিশেষ ক্যাম্পিং করেছে।

এক বার্তায় কোচ রাহুল আমিন জানান, আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েছি, ছেলেরা ভাল কিছু করবে আশা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সিলেট বিভাগ থেকে একমাত্র এই দলটি উক্ত টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। ৬ডিসেম্বর তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাতক্ষীরার ওরিয়র স্পোর্টস একাডেমি।

১২টি দল ৪টি গ্রুপে অংশ নেবে টুর্ণামেন্টে। সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী পড়েছে ‘গ’ গ্রুপে।
গ্রুপ গুলো হলঃ

ক – গ্রুপ
১। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমী, ঠাকুরগাঁও
২। পীরগঞ্জ ফুটবল একাডেমী, রংপুর
৩। শ্যামনগর ফুটবল একাডেমী, সাতক্ষীরা

খ – গ্রুপ
১। জালালী ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া
২। হরিয়ান ফুটবল একাডেমী, রাজশাহী
৩। এফসি ইউনাইটেড ফেনী, ফেনী

গ – গ্রুপ
১। ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমী, সাতক্ষীরা
২। সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী, সুনামগঞ্জ
৩। মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী, টাঙ্গাইল

ঘ – গ্রুপ
১। জাফ ফুটবল একাডেমী, ঢাকা
২। ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমী, ময়মনসিংহ
৩। জিকেএসপি ফুটবল একাডেমী, নারায়ণগঞ্জ