জিয়াউল হক জিয়াঃ জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল টুর্ণামেন্টে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা।
রাজবাড়ি ফুটবল একাদশের ব্যবস্থাপনায় ৬৪টি দল এতে অংশ নিয়েছে। আজ তুমুল লড়াকু উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে মাতুরতল বাজার ফুটবল একাদশ।
খেলার প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো প্রতিপক্ষ কদমখাল ফুটবল একাদশ, পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। খেলায় এ্যাটাকও ছিল তাদের যথেষ্ট দর্শনীয়।
শেষ অবধি হারার তিক্ত স্বাদ নিয়েই ফিরতে হয় তাদের। দ্বিতীয়ার্ধে খেলার শেষের দিকে আচমকা আক্রমন থেকে প্রতিপক্ষের ফরোয়ার্ড দূরপাল্লার শর্টে জাল ভেদ করলে হতাশ হতে হয় কদমখাল দলকে।
দ্বিতীয়ার্ধে খেলার শেষের দিকে আচমকা আক্রমন থেকে প্রতিপক্ষের ফরোয়ার্ড দূরপাল্লার শর্টে জাল ভেদ করলে হতাশ হতে হয় কদমখাল দলকে।
যার সুবাদে ১-০গোলের জয় নিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করে মাতুরখাল দল। কাল আমবাড়ি একাদশের মোকাবেলা করবে ফেরিঘাট একাদশ।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সাবেক ফুটবলার আব্দুল করিম, ইন্তাজ আলী, কমিটির আহবায়ক রিমাল আহমদ, আব্দুল কাইয়ুম, আনাম মিয়া, এনাম মিয়া প্রমুখ।














