নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১২টায় সিলেট সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক জগদীশ দাস, সহকারী শিক্ষক বিজয় লক্ষী দাস ও ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব গোলাম রব্বানী মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবী কয়ছর আলম।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, বিশিস্ট ব্যবসায়ী হাজী কাঞ্চন মিয়া, হাজী আব্দুর রহমান, মন্তাজ মিয়া, হাজী নিয়ামত উল্লাহ, হাজী আরমান আলী মনির উদ্দিন, শাহনুর আলম মেম্বার, সাবেক মেম্বার মনির আলী, গভর্নিং বডির সদস্য ফরিদ আহমদ, দাতা সদস্য আহমদ আলী, আব্দুল আওয়াল, সাইফুর রহমান, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, চামাউরা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যৌথি রানী মজুমদার, শিক্ষকদের মধ্যে শিপ্রা ভট্রাচার্য, সাবেক মহিলা মেম্বার সোনারা বেগম, দাতা সদস্য আব্দুল গফফার, সাইদুর রহমান, আব্দুল খালিক, আজিজুর রহমান, সাংবাদিক ওলিউর রহমান, জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী তৈমূছ আলী, সাবেক ছাত্র লায়েক আহমদ, শরিফ উদ্দিন মামুন, সাইফুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে তায়েফ আহমদ ও ফাহিমা আক্তার।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তায়েফ আহমদ, গীতা পাঠ করেন পূর্বা আচার্য। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে সকালে এক বর্নাঢ্য বিজয় র্যালী বের করা হয় র্যালীটি সিলেট কেন্দ্রীয় কারাগার মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়।
তথ্যসূত্র –দৈনিক উত্তরপূর্ব














