জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত ‘শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র প্রথম পর্বের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। মাঝে কয়েকদিন ছিল টুর্ণামেন্ট বিরতি। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের ৮দলের লড়াই। চলবে একটানা সোমবার পর্যন্ত। প্রতিদিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনালের সময়সূচীঃ
#প্রথম কোয়ার্টারঃ ২২ নভেম্বর শুক্রবার, দুপুর ২:৩০মিনিট
সৈয়দপুর জুনিয়র এফ এ, জগন্নাথপুর
বনাম
বারহাল ফুটবল একাদশ, গোয়াইনঘাট
#দ্বিতীয় কোয়ার্টারঃ ২৩ নভেম্বর শনিবার, দুপুর ২:৩০মিনিট
সোস্যাল ফ্রেন্ডস ক্লাব সদর সিলেট
বনাম
জায়ান এফ সি, সিলেট সিটি
#তৃতীয় কোয়ার্টারঃ ২৪ নভেম্বর রবিবার, দুপুর ২:৩০মিনিট
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট
বনাম
জে জি কিউ ফুটবল দল, সিলেট।
#চতুর্থ কোয়ার্টারঃ ২৫ নভেম্বর সোমবার, দুপুর ২:৩০মিনিট
সাইফ স্পোর্টিং ক্লাব, উপশহর
বনাম
উদয়ন যুব সংঘ, মেজরটিলা, সিলেট।
টুর্নামেন্টটিতে মোট ১৬টি দল অংশ নিয়েছে। সবগুলো খেলা শাহী ঈদগাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।













