নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জে ২০১৭সনের স্থগিতকৃত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এটি স্থানীয় ইয়াং সোসাইটি ক্লাব আয়োজিত ৫ম বারের ফুটবল ইভেন্ট ছিল। সে সময় আগাম বৃষ্টিপাতের কারণে মাঠ খেলা অনুপযোগী হওয়ায় খেলাটি স্থগিত করা হয়েছিল।
শনিবার বিকালে প্রীতিগঞ্জ বাজার সংলগ্ন উত্তরের মাঠে ফাইনালে মুখোমুখি হয়েছিল একতা স্পোর্টিং ক্লাব ইলামেরগাঁও এবং আওলাদ ফুটবল একাদশ মঙ্গলগিরি। খেলাটি গোল শূন্য অমিমাংসিত থাকায়, নিস্পত্তি হয়েছে টাইব্রেকারে। আওলাদ ফুটবল একাদশ মঙ্গলগিরি ৪-৩ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার হিসেবে জিতে নিয়েছে মোটর সাইকেল। আর রানারআপ দল লাভ করেছে ১টি ফ্রিজ। দুই দল মিলিয়ে দেশি খেলোয়াড়দের পাশাপাশি ৮জন বিদেশি খেলোয়াড়দের খেলতে দেখা যায়। তারা কেউ ঘানার, কেউবা নাইজেরিয়ান।
তার আগে খেলাটির প্লে অফ করেন টুর্ণামেন্ট হোল্ডার আরশ আলী গনি। খেলা শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন ইউ/পি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ডা: মোহাম্মদ শাহনুর, কামরুল ইসলাম বাদশা, ২য় পুরস্কার স্পন্সর আব্দুল হক প্রমুখ অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাঃ আফরোজ আলী এবং সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন।
খেলাটি পরিচালনা করেন রেফারি সিহাব উদ্দিন, সৈয়দ ফয়েজ আহমদ, নাজিম উদ্দীন ও জাকির হোসেন। ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও আসকর আলী।














