সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া): সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নে সোনার বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ আয়োজিত ফ্লাডলাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৫ডিসেম্বর সন্ধারাতে ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল কোম্পানিগঞ্জ উপজেলার সূর্য তরুণ এসসি খাগাইল এবং সিলেট সদর উপজেলার পাভেল স্টোন ক্রাশার, উমদারপাড়া। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য অমীমাংসিত থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটি। টাইব্রেকারে ২-০ গোলে জয় তুলে নেয় উমদার পাড়া। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নরা পেয়েছে একটি ফ্রিজার এবং রানারআপ দল পেয়েছে একটি টেলিভিশন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্টের প্রধান আহবায়ক আব্দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রণিখাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। এয়ারপোর্ট থানা তদন্ত অফিসার জসিম উদ্দিন,  অত্র ওয়ার্ডের মেম্বার দিলোয়ার হোসেন দিলু, জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, একই সংগঠনের বিমানবন্দর শাখার সভাপতি আব্দুল আহাদ, সমাজ সেবা অফিসার ইকরামুল কবির, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আজমল আলী, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী এমদাদুল হক,  আব্দুল হাসিম, আবুল কালাম আজাদ, মোঃ আল আমিন, শামিম আহমদ এবং স্বাধীন বাংলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি আব্দুল আহাদ। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।