সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া): সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের জালালাবাদ থানাধীন কাজিরগাঁও (কেন্দ্রীয় কারাগার সংলগ্ন) পশ্চিমের মাঠে দশম ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহ নুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নীল আকাশ ক্রিড়া চক্র এবং দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ভাই ভাই স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলের জয় পেয়েছে কামালবাজার। দলের একমাত্র গোলটি করেন আমিন।
কাজিরগাঁও শাহ জালাল আইডিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবারের আসরে চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে পাবে মোটর সাইকেল আর রানারআপ দল পাবে ফ্রিজ। এতে ১০০টি দল অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহি আল মারজান। খেলাটি পরিচালনা করেন ছানোয়ার আহমদ ছানা, আবুল কালাম ও ইয়াসিন আলী। খেলাটি সরাসরি সম্প্রচার করে Sylhetwitness.com ফেসবুক পেইজ।














