সিলেট উইটনেস:: সিলেটের বিশ্বনাথে “খাজাঞ্চি ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছেন লিটন আহমদ।

মঙ্গলবার ২৫মে ইউনিয়নের ক্রিড়া ব্যক্তিত্বদের উপস্থিতি এই কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্রিড়া ব্যক্তিত্ব কবির আহমদ কুব্বার, ইউ/পি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সিরাজ উদ্দিন, গৌছ আহমদ বাবুল, আমির উদ্দিন, মিসির আলী, আব্দুল মতিন, ফজলু মিয়া, বখতিয়ার আহমদ, মুহিবুর রহমান সুইট, আব্দুল কাদির বাবুল, লিটন আহমদ, মইন উদ্দিন, জয়নাল আহমদ, মতিন মিয়া প্রমুখ।

আহবায়ক কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে মোট ৯জনের কমিটি গঠন করা হয়। কমিটি সদস্যরা হলো-
সালেহ আহমদ (১নং ওয়ার্ড), তুরণ মিয়া (২নং ওয়ার্ড), রবি চৌধুরী (৩নং ওয়ার্ড), আলী হোসেন (৪নং ওয়ার্ড), আলীম উদ্দিন (৫নং ওয়ার্ড), জয়নাল আহমদ (৬নং ওয়ার্ড), লিটন আহমদ (৭নং ওয়ার্ড), কামীল আহমদ (৮নং ওয়ার্ড), ফয়েজ চৌধুরী (৯নং ওয়ার্ড)।