সিলেট উইটনেসঃ সিলেট শহরে মস্তাক আহমদ পলাশ কাপ ফুটসাল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা আজ বৃহস্পতিবার সন্ধা রাতে অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটির আয়োজন করেছে বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ। রাতে ফ্লাডলাইটের আলোতে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস এবং করোনা প্রকুপ বেড়ে যাওয়ায় ঐ সময় সাময়িক স্থগিত করা হয়েছিল টুর্ণামেন্টটি।

টুর্ণামেন্ট সম্পাদক কিবরিয়া আহমদ জানান, বৃহস্পতিবার রাত ৮ঘটিকায় প্রথম সেমি ফাইনাল খেলাটি মাঠে গড়াবে। মুখোমুখি হবে কালাপাথর ফুটবল একাডেমি ও রাজু একাদশ ইনাতাবাদ তেমুখি।

খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দল পুরস্কার হিসেবে পাবে দুটি মোটর সাইকেল।  আর তৃতীয় দল পাবে একটি ফ্রিজার।