সিলেটউইটনেস ডেস্কঃ ক‌রোনা ভাইরাস‌ের সংক্রমন‌ প্রতিরো‌‌ধে এবং বিশ্ব‌ের বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে সরকা‌রের পক্ষ থে‌কে দেশ‌ বর্তমা‌নে লকডাউন করা হ‌য়ে‌ছে। দে‌শ ও দে‌শের মানু‌ষের স্বার্থে সরকা‌রের কথা ম‌তো হোম কোয়া‌রেন্টাইন (লকডাউন) সকল মানু‌ষের প‌ক্ষে মে‌নে চলাই এখন সব থে‌কে বে‌শি জরুরী। ঠিক এ মুহু‌র্তে সরকারের পাশাপাশি অসহায় ঘর ব‌ন্ধি ক্ষুধার্ত স্থানীয় কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছে অনেক সামাজিক সংগঠন এবং বিত্তবানরা।

বুধবার (৮ এপ্রিল) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ভাসমান বেঁদে কলোনির সবাইকে সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এবং তাদেরকে আশ্বস্ত করেন সব সময় তাদের পাশে থাকবেন।

এই দিন মূলতঃ তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২০০জন শ্রমজীবীকে তাদের পরিবারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেয়া হয়। তারই অংশ হিসেবে বেঁদে কলোনিতে সহায়তা দেয়া হয়।

আশরাফ চৌধুরী সিলেট উইটনেসকে জানান, যারা শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষ বিশেষ করে যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তাদের স্বাভাবিক কাজকর্ম এখন বন্ধ। তাই আমরা তাদেরকে বিশেষ সহায়তার উদ্যোগ নিয়েছি। করোনার এই ক্রান্তিলগ্নে তারা এখন ঘর বন্ধি।

তিনি আরো জানান, বড় ভাই লন্ডন প্রবাসী আখলাকুর রহমান চৌধুরী, ছোট ভাই সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, লন্ডন প্রবাসী মিসবাউর রহমান চৌধুরী সেলিমসহ আমরা এই উদ্যোগ গ্রহণ করি। ইতিমধ্যে আমার বড় ছেলে সামি চৌধুরী প্রস্তাব দিয়েছে নিজস্ব প্রায় তিনশত দোকানের ভাড়া অন্তত এক মাসের হলেও মওকুফ করে দেয়ার জন্য। আমরা হয়তো এটা কার্যকর করতে পারি। কারণ ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসা করতে না পারলে ভাড়া তাদের জন্য অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়।