লন্ডন প্রতিনিধিঃ লন্ডনে বসবাসরত বিএনপি ছাত্রদলের ৮ নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে । এরা সবাই বাংলাদেশ সহ সিলেটের বাসিন্ধা। সিলেট জেলা ও মহানগর যুবলীগ এই প্রচারণা চালাচ্ছে।

প্রচারণায় এই সব ছাত্রদল নেতাদের ছবি দিয়ে নগরে পোস্টারিং করা হচ্ছে।
পোস্টারে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের সময় ওইসব ছাত্রদল নেতা প্রতিবাদ কর্মসূচি ঘোষনা করে । প্রতিবাদ কর্মসূচির নামে ওইসব ছাত্রদল নেতা প্রধানমন্ত্রীর সম্মানহানিকর কার্যক্রম চালায় ।
অভিযোগ ছাত্রদল নেতারা হলেন,, এম. এ মালেক , কয়ছর এম আহমেদ , তাজুর ইসলাম , শাহিন আহমেদ , দেওয়ান আহমেদ বাছিত , সালেহ আহমেদ , মোঃ আজিজুল হক , মনসুর আহমদ ।