নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ মুরারি চাঁদ (এমসি) কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার আর নেই।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে সিলেট নগরীর বাগবাড়িস্থ নিজ বাসভবনে হৃদরোগে আকান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকারের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে সিলেট এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে। অনেকের প্রিয় শিক্ষকের প্রয়াণে শোকাহত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন।