জিয়াউল হক জিয়া (সিলেট উইটনেস):: “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্ণামেন্ট ২০১৯’।
আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে টুর্ণামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে। একই মাঠে আজ ৪অক্টোবর সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে ২-০গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে জালালাবাদ থানা কমিউনিটি পুলিশ দল এবং রানার্আপ শাহপরান থানা কমিউনিটি পুলিশ দল।
খেলাশেষে পুরস্কার বিতরণ করেন অ্যাডিশনাল আইজি, সিআইডি, বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
তার আগে বিকেল পৌনে ৪টায় এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ দল এবং জালালাবাদ থানা একাদশ। ম্যাচটি ২-০ গোলের জয় পায় সিলেট মেট্রোপলিটন।
টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জালালাবাদ থানার অধিনায়ক জামিল আহমদ। তার দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ইকবাল আহমদ। তিনি ২টি গোল করেন।
উল্লেখ্য, গত ২৫অক্টোবর টুর্ণামেন্টটি শুরু হয়েছিল। সিলেট জেলার ৬টি থানাদল এই টুর্ণামেন্টে অংশ নিয়েছে। দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলা হয় তাদের। গ্রুপ ‘এ’তে ছিল কোতোয়ালি মডেল থানা, জালালাবাদ থানা ও এয়ারপোর্ট থানা। গ্রুপ ‘বি’তে ছিল মোগলাবাজার থানা, দক্ষিণ সুরমা থানা এবং শাহপরান থানা।
আজকের প্রদর্শনী খেলাটি পরিচালনা করেন রেফারি হোসাইন আহমদ, আবদুল মুকিত রাজন ও শামীম আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া এবং আব্দুল আহাদ।













