শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিষ্ঠার দীর্ঘ দুই দশকে ৩য় বারের মত সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি থেকে জানা যায় শিক্ষা বর্ষ ২০০১-২০০২ থেকে ২০১০-২০১১ পর্যন্ত উত্তীর্ণ স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সমাবর্তন দেয়া হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথমবারের মত সমাবর্তন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৯ বছর পর সর্বশেষ ২০০৭ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২য় বারের মত সমাবর্তন অনুষ্ঠিত হয়

বিস্তারিত তথ্য নিম্নের ছবিতে দেয়া আছে…