জিয়াউল হক জিয়াঃ গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষকে দুই গোলে বিধস্ত করে ফাইনালে তারা। গোলের কিংবা হারের তিক্ত স্বাদ পাওয়া হয়নি তাদের। পক্ষান্তরে প্রতিপক্ষের জালে ৪বার পেরেক টুকতে পেরেছে দলটি। এখনো অপরাজিত অধিনায়ক জামিলের জালালাবাদ থানা।
কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে “কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্ণামেন্ট’। আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে টুর্ণামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টে বড় চমক দেখিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জালালাবাদ থানা। গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬পয়েন্ট নিয়ে সেমিতে যায় তারা। আর সেমিতে প্রতিপক্ষ শাহপরান থানাকে ২-০গোলে হারিয়েছে দলটি। ফাইনালে জালালাবাদ থানার প্রতিপক্ষ সিলেট মেট্রোপলিটন পুলিশ।
ছেলেদের এমন পারফরম্যান্সে দারুণ খুশি দলের ম্যানেজার জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ। তিনি সিলেট উইটনেসকে বলেন, “আমরা অসাধারণ খেলছি, আমি শুরু থেকেই অধিনায়ক জামিলকে টিম সেটিংয়ের স্বাধীনতা দিয়েছি। সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। দলের সমন্বয়টাও ছিল প্রসংশনীয় যারফলে সবগুলো ম্যাচেই আমরা অসাধারণ খেলে জয় তুলে নিয়েছি, আমরা এখনো অপরাজিত এমনকি কোন গোল হজম করিনি।”
তিনি আরো বলেন, “আমরা ইতিমধ্যে অঘোষিত চ্যাম্পিয়ন হয়েগেছি, কারণ এখানে ৬টা দলের মধ্যে টপ হওয়াটাই মূলতঃ চ্যাম্পিয়ন। এই টুর্ণামেন্টের ফাইনাল খেলাটা একটি ‘ফেয়ার’ ফাইনাল মাত্র, যেখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা খেলবো, আমি আশাবাদী ছেলেরা যেভাবে পারফর্ম করছে তাতে ঐটাও আমরা নিঃসন্দেহে জিতে যাবো।”
জালালাবাদ থানা দলের স্টপার বেগ অধিনায়ক জামিল আহমদ; যার অধিনায়কত্বে উপজেলা পর্যায়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কান্দিগাঁও ইউনিয়ন, চট্টগ্রাম প্রিমিয়ার লিগে খেলছেন নিয়মিত। গেলো মৌসুমে সিলেট প্রিমিয়ার লিগে তার দল সিলেট ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। তাকে সিলেট জেলা দলের অধিনায়কত্বও করতে দেখাগেছে। যাকে স্থানীয় ফুটবলে ‘টাইগার’ নামে আখ্যায়িত করা হয়।
জামিল বলেন, “শিরোপা আমাদের হাতেই উঠবে। দলের সবাই যেভাবে খেলছে তাতে সন্দেহের কোন অবকাশ নেই। আমরা মুখিয়ে আছি ৪তারিখের ফাইনালের জন্য।”














