নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে “জালালাবাদ বিশ্ববিদ্যালয়’’ নামে আরেকটি নতুন বিশ্ববিদ্যলয়ের কার্যক্রম শুরু হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরের পাহাড়ি এলাকায় আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। এছাড়াও ড. জামিলুর রেজা চৌধুরী ও ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এর তত্বাবধানে বিশ্ববিদ্যালয় স্থাপনের টেকনিক্যাল বিষয়ের কাজ পরিচালিত হবে।














