সিলেটউইটনেস ডেস্কঃ ১৮ অক্টোবর রবিবার থেকে শুরু হতে যাচ্ছে সিলেট নগরীর আরামবাগ ইয়াং সোসাইটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। বিকেল ৩:৩০মিনিটে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি। মুখোমুখি হবে মুরাদপুর একাদশ ও ইমন একাদশ। ম্যাচটি লাইভ করবে অনলাইন পোর্টাল Sylhetwitness.com।
আরামবাগ ইয়াং সোসাইটির উদ্যোগে স্থানীয় খেলার মাঠে আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট। টুর্ণামেন্টে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে ৭ হাজার টাকার প্রাইজমানি ও একটি চ্যাম্পিয়ন ট্রফি। রানার্সআপ দলের জন্য রয়েছে ৪০০০ টাকার প্রাইজমানি ও একটি ট্রফি। টুর্নামেন্টটির রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৫০০ টাকা। সর্বোচ্চ ৫০টি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের নিয়ম হিসেবে একটি দলে ৭ জন করে খেলোয়াড় থাকবে। এর মধ্যে মাঠে খেলতে পারবেন ৫ জন। ২ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকবেন। খেলাটি ফুটসাল (মিডবার) নিয়মে নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে।














