সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া)::
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রমিলা প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম ২০২০-২১ এর ৬৪ জেলা থেকে চুড়ান্ত করা হয়েছে।
চুড়ান্ত বাছাইয়ে জায়গা করে নিয়েছে সুনামগঞ্জ জেলার ‘দিরাই স্বপ্নচূড়া এফসি’র একাডেমিক প্রশিক্ষণার্থী মৌ দাস। একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ রাকিব আহমদ এ প্রসঙ্গে জানান, এই সুযোগ তাকে কাজে লাগাতে হবে; আগামীতে আমার একাডেমি থেকে অনেকেই আরো সুযোগ পাবে। মৌ দাসও যথেষ্ট খুশি এবং আত্ম প্রত্যয়ী।
কিছুদিন আগে, মৌ’কে যাতায়াত সুবিধার জন্য একটি বাইসাইকেল দিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসি মনোয়ার হোসেন।














