সিলেট উইটনেস:
শনিবার সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন ভগতিপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মেদ।
খেলা উদ্বোধন কালে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের হাত রক্ষা করতে হবে, সরকার শক্ত হাতে মাদকাসক্ত ও চোরাকারবারিদের দমনের উদ্যোগ গ্রহণ করেছে। তরুণরা বেশি বেশি করে খেলাধুলা করবে এবং মাদক থেকে দূরে থাকবে।
তিনি আরো বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা খুবই জরুরি। আপনার এলাকার সুরক্ষা আপনাকেই করতে হবে। মাদকাসক্ত-চোরা কারবারিদের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া। খেলায় দ্যা বিগ সিক্সার্স দলকে ১৪রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ট্রফি ফাইটার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে জুবায়েরের হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ১০ওভারে ১১০রান সংগ্রহ করে ট্রফি ফাইটার্স। জবাবে ১১১রানের টার্গেটে খেলতে নেমে ৩বল থাকতে ৯৬রানে অল আউট হয়ে যায় দ্যা বিগ সিক্সার্স। চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে পেয়েছে ১০হাজার এবং রানারআপ দল পেয়েছে ৫হাজার টাকার প্রাইজমানি। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন জুবায়ের। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।
পুরস্কার বিতরণী পর্বে অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল হক মামুন।
এসময় উপস্থিত ছিলেন ভগতিপুর গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী নুর আহমদ, ওয়ার্ড মেম্বার ফজলু মিয়া, মহিলা মেম্বার জফুরা বেগম, সাবেক মহিলা মেম্বার রংমালা বেগম, সাবেক মেম্বার বাবুল মিয়া, লাকেশ্বর দাখিল মাদরাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুর রাকিব, মুরব্বী আতাবুল মিয়া, সরকুম আলী, মুক্তার মিয়া, রোয়াব আলী, ছাদ উদ্দিন, মো: মুবাশ্বির আলী, নজর উদ্দিন, দুদু মিয়া, ইসমাইল আলী, মাওলানা মঈন উদ্দিন, মাশুক মিয়া, মুহিবুর রহমান, আনোয়ার আলী প্রমুখ।














