নিউজ ডেস্কঃ

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে গতকাল ২৮শে নভেম্বর রোজ বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তায় বাংলা সিনেমা “ইত্তেফাক” এর গানের শুটিং হয়েছে। সিনেমায় অভিনয় করছেন ‘সিয়াম’ এবং ‘মীম’।

এ নিয়ে শাহী ঈদগাহ এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে। ঐ এলাকার এক সচেতন যুবক বলেন, “
একটি নামাজের স্থান, যেখানে আমরা সিজদাহ দেই, দু”হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সেই পবিত্র স্থানে এমন গর্হিত কাজের অনুমতি দান কিভাবে হতে পারে তা আমার বোধগম্য নয়! তাই ধর্মপ্রাণ মুসলমান হিসেবে এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই পবিত্র স্থানের অবমাননা করেছে তাদের বিচার কামনা করছি। যাতে পরবর্তীতে কেউ আর এমন সাহস দেখাতে না পারে।”

ঈদগাহ কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করার প্রচেষ্টা চালানো কিন্তু যোগাযোগ করা সম্ভব হয় নি।