নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পৌছেছেন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ বিকাল তিনটায় কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম আনম শফিকুল হক এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট এসেছেন।

বিমানবন্দর থেকে মন্ত্রী ওবায়দুল কাদের মাজার জিয়ারত করে সার্কিট হাউসে চলে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে বেলা তিনটায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।