জিয়াউল হক (সিলেট উইটনেস):: ‘রক্ত দিন জীবন বাঁচান’ শ্লোগানকে সামনে রেখে রক্তাঙ্গন’ সামাজিক সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করেছে। ‘টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ’র আয়োজনে স্থানীয় টুকের বাজারে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮অক্টোবর) দুপুর ২ঘটিকা হতে সাড়ে ৪ঘটিকা পর্যন্ত চলে ক্যাম্পিং। এতে ৪৫০জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বেশির ভাগ লোকের রক্তেই এ-পজেটিভ, বি-পজেটিভ পাওয়া যায় তবে ও-পজেটিভ বা এবি-পজেটিভ লোকের সংখ্যাও নিতান্ত কম ছিলনা।
ক্যাম্পিং পরিচালনা করেন, ‘রক্তাঙ্গন’র প্রতিষ্টাতা চেয়ারম্যান এইচ,এন, ইমরান ও ইন্সট্রাকটর, রেশমা জান্নাতুল রুমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুন সমাজ সংগঠক আব্দুস সালাম, ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া। টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ’র কার্যকরী সদস্য হোসাইন আহমদ, আবু তালেব, মুহিব আহমদ, সুহেল আহমদ।

অন্যান্যদের মধ্যে ‘রক্তাঙ্গন’র সাধারণ সাম্পাদক, মোছলেহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাম্পাদক, মো: সোহেল আহমদ, সদস্য, রুহুল আমিন, রেজাউল, আলীম উদ্দিন, আসাদ আহমদ, শাহরিয়ার তানভীর রানা, আকবর হোসাইন, মুহসিন বায়োজিদ, হোসাইন আহমদ, শাকিল আহমদ প্রমূখ।














