সিলেট উইটনেস ডেস্কঃ গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি কক্সবাজার ট্যুর করছে। সেখানে তারা ৪টি টি-২০ম্যাচ খেলবে। ৩০সদস্যের কিশোর ও যুব একাডেমিক ক্রিকেটাররা রয়েছেন এই সফরে।
আজ বৃহস্পতিবার সফরসূচির প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল কক্সবাজার ক্রিকেট একাডেমির সাথে। তাতে বড় জয় তুলে নিয়েছে গ্রীণ সিলেট।
প্রথমে ব্যাট করে সব ক’টি উইকেটের বিনিময়ে ৮৮রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। জফরুলের বোলিং তোপে বড় স্কোর করা হয়ে ওঠেনি তাদের। মাত্র ৭রানে ৩উইকেট নেন জফরুল। স্বাগতিকদের হয়ে বড় ইনিংস হাসিফ ১৮ ও আরিফ ১৭ রান।
জবাবে ১৮.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গ্রীণ সিলেট। রুমান ৩৩ এবং সামি অপরাজিত ৩৬রান করেন। ৮উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। ম্যাচ সেরা নির্বাচিত হয় সামি।
আগামীকাল পরবর্তী ম্যাচে মহেশখালী ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি।














