রেজাউল হক মামুনঃ ৩ ম্যাচের টি-২০ সিরিজের ২য় টি-টুয়েন্টিতে রোমাঞ্চকর ভাবে ফাইনাল ওভারের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটিয়ে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
শ্রীলংলার ক্যান্ডিতে অবস্থিত পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ২য় টি-২০ তে শ্রীলংকান অধিনায়ক মালিঙ্গা টসে জয় পেয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক লংকানরা ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে।
১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড পাওয়ার প্লের ওভার গুলোতেই তিন উইকেট হারিয়ে ফেলে। শারিরীক অসুস্থতার কারনে মার্টিন গাপটিল ব্যাট করতে নামতে পারেননি। কলিন ডি গ্র্যান্ডহোমে এবং টম ব্রুসের মধ্যে চতুর্থ উইকেটের জুটি ব্ল্যাকক্যাপসকে ঝুঁকিতে রেখেছিল। গ্র্যান্ডহোম ৪৬ বলে ৫৯ রান এবং ব্রুস ৪৬ বলে ৫৩ রান করেন। কিউইস এর অভারে দ্রুত উইকেট এর সমাপ্তি হলেও মিচেল স্যান্টনার ফাইনাল ওভারে দুটি হিট বাউন্ডারি দিয়ে খেলা সমাপ্ত করেন।
স্পিনার আকিলা দানঞ্জায়া ৩ উইকেট শিকার করলেও লাসিথ মালিঙ্গার দখলে ধরা দেয়নি কোনো উইকেট। লক্ষন সান্দাকান চার ওভারের কোটায় মাত্র ১ রান সংগ্রহ করে সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে সফরকারী নিউজিল্যান্ড দল ৬ উইকেট হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে।














