নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের প্রস্ফুটিত সমাজ কল্যাণ সংস্থা কসকালিকার ২০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন। মোঃ রাইসুল হক এর পরিচালনায় বলাউরা-কসকালিকা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব আব্দুর নুর সাহেবের সভাপতিত্বে এবং হাফেজ মাহবুবুর রহমানের কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ সেলিম আহমেদ ৫ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মুহিবুর রহমান, ৪নং ওয়ার্ডের ওয়ার্ডের মেম্বার শাহবাজ আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব নাজমুল ইসলাম জামেয়া ,সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব আবদুস শহীদ নাসিম,
প্রস্ফুটিত সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসাইন, সহকারি নির্বাচন কমিশনার এনামুল হক , মোঃ আলী রহমত, সাহেদ আহমেদ শিপলু, আমির উদ্দিন ,মনসুর আহমেদ জয়, সদ্য বিদায়ী সভাপতি আবু বক্কর, বিশিষ্ট মুরব্বি চুনু মিয়া, নুরুল মোমিন ,আব্দুর রহমানউপস্থিত ছিলেন কসকালিকা গ্রাম পঞ্চায়েতের সভাপতি জনাব নুরুল ইসলাম, রইস আলি,আব্দুর রাজ্জাক,আব্দুস সামাদ , সিরাজুল ইসলাম, মনফর আলি, আব্দুর রউফ,আব্দুল খালিক প্রস্ফুটিত সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি নুরুদ্দিন প্রমুখ।














