জিয়াউল হক জিয়াঃ সিলেটে প্রথমবারের মত মাঠে গড়িয়েছে কিশোরদের নিয়ে একাডেমিক ফুটবলের ইভেন্ট। স্পার্টান স্পোর্টস ম্যানেজমেন্ট এমকে গ্যালাকটিকো অনুর্ধ্ব-১৫ বয়সভিত্তিক এই আয়োজন করেছে। সবগুলো খেলা দক্ষিণ সুরমা উপজেলার ইসরাব আলী হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৯জানুয়ারী) সেমির লক্ষ্যে মাঠে নেমেছিল ‘এ’ গ্রুপের সরকারি শিশু পরিবারের দল টিম এসএসপি-এসএনপি এবং মৌলভীবাজার ফুটবল একাডেমি। নিজেদের আগের দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে এগিয়েছিল মৌলভীবাজার পক্ষান্তরে টিম এসএসপি-এসএনপি দলের পয়েন্ট ছিল চার। আজ যে দল জিতবে তারা সেমি খেলবে এমন সমীকরণে মুখোমুখি হয় তারা। শ্বাসরুদ্ধকর উত্তেজনা পূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত সেমির আনন্দে ভেসেছে টিম এসএসপি-এসএনপি। তারা ১-০গোলের জয় পেয়েছে। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে সর্বোচ্চ ৭পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত হয় তাদের। ১৪জানুয়ারী প্রথম সেমিতে তাদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের টপ স্কোরাররা।
দিনের অন্য ম্যাচে একই গ্রুপে নিয়ম রক্ষার ম্যাচে জলঢুপ স্পোর্টস একাডেমি ২-০গোলে হারিয়েছে ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি দলকে। তবে এই দুটি দল আগেই রেসিং থেকে ছিটকে পড়েছিল।
শুক্রবার, ১০জানুয়ারী বি গ্রুপের তৃতীয় ও শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেটের বাছাইকৃত ১৬টি একাডেমিক দল নিয়ে এই আয়োজন হচ্ছে।
গ্রুপ ‘এ’
মৌলভীবাজার ফুটবল একাডেমি, ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি, বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমি এ সিলেট সরকারি শিশু পরিবারের দল টিম এসএসপি-এসএনপি।
গ্রুপ ‘বি’
হবিগঞ্জের স্পন্দন ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি দিরাই, সাজু ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জ ও গোলাগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি।
গ্রুপ ‘সি’
বিশ্বনাথের লামাকাজি ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি ঈদগাহ বাজার, বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশন ও এম কে গ্যালাকটিকো সিলেট স্পোর্টস একাডেমি।
গ্রুপ ‘ডি’
রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, গোলাপগঞ্জের আছিরগঞ্জ ফুটবল একাডেমি, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি ও ফুটবল একাডেমি ভৈরব বাজার।














