ডেস্ক নিউজ (বিজ্ঞপ্তি):
নাম নাজিম আহমদ। কর্মরত আছেন সহকারী পরিচালক হিসাবে সিলেট ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)।
তিনি গত ১৩ ডিসেম্বর তার সিলেট শহরস্থ বাসা লামাপাড়া শিবগঞ্জ, হতে ভোর ৬ টা ৪৬ মিনিটে দৌঁড় শুরু করে বিরতিহীনভাবে লামাপাড়া-হুমায়ুন চত্তর ফেঞ্চুগঞ্জ বাইপাস (করিমগঞ্জ রোড)-ড্রীমল্যান্ড বাইপাস (শাহপরান সেতুর দক্ষিন পার্শ্ব)-হেতিমগঞ্জ বাজার-গোলাপগঞ্জ চৌমুহনী- ঢাকাদক্ষিণ বাজার হয়ে-ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুড়ানদীর ব্রীজের উপর গিয়ে দুপুর ১২টা ৩ মিনিটে দৌঁড় শেষ করেন।
শুরু থেকে শেষ পর্যন্ত সর্বমোট ৩৪.২ কিঃমিঃ দূরত্ব ৫ঘন্টা ১৭ মিনিটে বিরতিহীন দৌড়ে সমাপ্ত করেন। এ দৌড়বিদ আগামী ২ ফেব্রুয়ারী ভারতের রাজস্থান রাজ্যের পিংক সিটিতে অনুষ্ঠিতব্য ভারতের সবচেয়ে বৃহৎ ম্যারাথন এ ইউ ব্যাংক জয়পুর ম্যারাথন ৪২.১৯৫ কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসাবে উক্ত দৌড় সমাপ্ত করেন। তিনি তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ সকলের দোয়া প্রার্থী।
বিজ্ঞপ্তি
সূত্র–সুরমা নিউজ












