নিউজ ডেস্কঃ ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হা’মলায় ৮০ জনেরও বেশি মা’র্কিন সেনা নি’হত হয়েছেন বলে দাবি করেছে ইরান।
তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ’ভিজাত বাহিনী ইস’লামী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি।
আইআরজিসি ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, “ঘটনাস্থল থেকে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ক্ষেপণাস্ত্র হা’মলায় দুটি ঘাঁটিতে অবস্থান করা অন্তত ৮০ জন মা’র্কিন সেনার মৃ’ত্যু হয়েছে। এছাড়া আ’হত হয়েছেন আরও অন্তত ২০০ জন। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।”
ইরাকে দুটি মা’র্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হা’মলাকে ‘প্রস্তুতিমূলক ব্যবস্থা মাত্র’ বলে মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি।
আজ (৮ জানুয়ারি) তেহরান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মা’র্কিন সেনাদের ওপর আজ যে হা’মলা চালানো হয়েছে তা ইরানের ‘প্রস্তুতিমূলক ব্যবস্থা মাত্র’। একইসঙ্গে তিনি মা’র্কিন কর্মক’র্তাদের তাদের ‘জুয়ারি রাষ্ট্রপতি’কে থামানোর পরাম’র্শ দিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল কোসারি আমেরিকানদের সতর্ক করে বলেন, তারা যদি তাদের রাষ্ট্রপতিকে থামাতে না পারেন, তাহলে উপসাগরীয় অঞ্চলে তাদের সেনারা ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, আমেরিকার প্রতিটি হা’মলার সমুচিত জবাব দেওয়া হবে।
ইরাকে মা’র্কিন হা’মলায় নি’হত ইরানের শীর্ষ সাম’রিক কর্মক’র্তা লেফটেনেন্ট জেনারেল কাশেম সোলাই’মানির ইচ্ছার কথা উল্লেখ করে বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার কোসারি বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে মা’র্কিন সেনাদের অবশ্যই সরে যেতে হবে।














