নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে করোনা মহামারীর কারণে ঘরবন্দী ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট শহরতলির আলহাজ্ব মাওলানা আব্দুল বারী ও হাজী আবেদা খাতুন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাদাঘাট এলাকার নলকট গ্রামে ৪৩ পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

উপস্থিত ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলী, ভাইস চেয়ারম্যান মাস্টার আব্দুল মালিক মামুন, সদস্য সচিব সাংবাদিক ওলিউর রহমান, যুগ্ম সদস্য সচিব মাহবুবুল আলম, সদস্য হাফিজ হুসাম উদ্দিন, আল আমিন, মাহফুজ আলম, জামিল আহমদ, মারুফ আলম, মাসুদ আলম, কামরান আহমদ, এমরান আহমদ, মাহিন আলম, এনামুল হক প্রমুখ।