সিলেটউইটনেস ডেস্কঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেট সদরের শাহপরান (র:) গেইটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে ৪ নং খাদিম পাড়া ইউনিয়নের আশপাশের মসজিদের কয়েক হাজার মুসল্লি একত্রিত হয়ে শাহপরান গেইট থেকে তামাবিল রোডে বিক্ষোভ মিছিল করেন। এতে চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। খাদিম ভোলাই মিল থেকে টাওয়ার মোড়ে গিয়ে বেলা তিনটার দিকে মিছিলটি শেষ হয়।
মানববন্ধনে প্লেকার্ড, ফেস্টুন,ব্যানার, ফ্রান্সের পণ্য বর্জন করাসহ বিভিন্ন ধরনের লেখা নিয়ে মুসল্লিরা বিক্ষোভ করেন। এছাড়া মানববন্ধনে স্থানীয় সামাজিক সংঘঠন আল ইখয়ান ইসলামি যুব পরিষদের ‘ নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত হতে থাকে।
এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করে, সমবেত যুব সংঘ ইমাম মুয়াজ্জিন পরিষদ, শাহ পরান বাজার ব্যবসায়ি সমিতি, একতা সংঘ, নোয়া গ্রাম যুব সংঘ, পরগনা যুব সংঘ, দলইপাড়া বংশিধর, কল্লগ্রাম, বি আই ডিসি যুবসংঘ,বটেশ্বর বাজার ব্যবসায়ী, পিরের বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক সংগঠন।














