নিজস্ব প্রতিবেদকঃ আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল ও পশ্চিম সদর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক গোলাম আজমের ইন্তেকাল। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। আজ বিকাল ৩.৪৫ মিনিটের সময় তার বর্তমান আবাসস্থল সিলেট শহরতলীর কুমারগাঁও এর নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য তাঁর পৈতৃক নিবাস সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের লামাগাঁও গ্রামে।
আজ বাদ এশা কুমারগাও জামে মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল দশটায় তার নিজ গ্রাম লামাগাও এ ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং পারবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্র জীবনে তিনি ছাত্র শিবির সিলেট সদরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।













