“মানবতায় করব কাজ, দারিদ্রতায় বাড়িয়ে দিবো হাত” স্লোগানকে সামনে রেখে সিলেটে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ” র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত ৮টার সময় রেল স্টেশন, ফুটপাত ও নগরীর শামিমাবাদ এলাকার একটি বস্তিতে ৫৬ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের সেচ্ছাসেবীরা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপালি আক্তার রুপা।
রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ প্রাক্ষালে সেখানে থাকা শিশুদের মা-বাবাদের উদ্দেশ্যে তিনি বলেন- তাদের ছেলে সন্তানদের বিভিন্ন অসামাজিক কাজ যেমন: ডান্ডি খাওয়া, ধূমপান করা, মদ্যপান করা, এসব কিছু থেকে বিরত রাখেন, এবং সবসময় নজর রাখেন। কারণ অধিকাংশ রেল স্টেশনে থাকা ছেলেমেয়েরা সঙ্গদুষের প্রভাবে এসব খারাপ কাজে লিপ্ত হয়।

তিনি আরও বলেন- সিলেটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক স্কুল আছে যেগুলা সিলেটের অসহায় বঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য উনুক্ত, সেগুলেতে যেন ছেলে মেয়েদের ভর্তি করে পড়াশুনার ব্যবস্থা করে দিয়ে ওদের ভবিষ্যৎ আলোকিত করার লক্ষে প্রাধান্য দেন। আজকের সুবিধাবঞ্চিত এসব শিশুই আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। এক সময় তারাও সমাজের আবহেলিত মানুষের পেছনে দাঁড়াবে। তারা সুশিক্ষা অর্জন করে ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখবে।
তিনি আরোও বলেন- আমরা সমাজের জন্য যে কাজগুলো করছি তা কোনো সহজ কাজ নয়। এটি অনেক কঠিন একটি কাজ যা আমাদের ফাউন্ডেশন এর সকল সদ্যসদের সার্বিক সহযোগিতার কারনে সম্পূর্ন করা সম্ভব হয়েছে। সেজন্য সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এবং আগামীতে যেন সমাজের জন্য সংগঠনটি সবাইকে নিয়ে সমাজসেবায় আরো ভালো কিছু করতে পারেন সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সদস্য তানিয়া তান্নি,মোঃ রায়হান, মোঃ রায়হান ইসল, রাফাত ইসলাম আপন, শামীম আহমেদ, মোঃতানভীর, শারিফ আহমেদ, আসিফ আহমেদ, মারজান আহমেদসহ প্রমূখ।













