নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস জনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ৩১মার্চ ২০২০ পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়াম ও আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সের সব ধরণের খেলা এবং অনুশীলন বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবং সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ১৭মার্চ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, “করোনা ভাইরাস জনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ইতিমধ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সিলেট জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় চলমান, “বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লিগ ১৯-২০”, এবং ” বঙ্গবন্ধু ১ম বিভাগ হকি লিগ ১৯-২০”এর খেলা সমূহ অদ্য ১৭ মার্চ হতে ৩১ মার্চ ২০২০ ইংরেজি তারিখ পর্যন্ত স্থগিত করা হল। পাশাপাশি সিলেট জেলা স্টেডিয়াম, মোহাম্মদ আলী জিমনেসিয়াম, আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে মাঠ ও জিমনেসিয়াম – এ সকল ধরণের অনুশীলন অদ্য ১৭মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।”














