জিয়াউল হকঃ সিলেট সদর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)- ২০১৯ইং’র শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৯-ই সেপ্টেম্বর রোজ সোমবার, দূপুর ২ ঘটিকায়।
সিলেট সদরের শাহী ইদগাহে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত উদ্বোধনী অনুষ্টান ও সকল খেলা অনুষ্টিত হবে । এতে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়ন অংশগ্রহন করবে।

আজ সিলেট সদর উপজেলা পরিষদে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে দায়িত্ব দেয়া হয়। খেলতে আগ্রহী সকল কিশোর ফুটবলারদের নিজ নিজ ইউনিয়ন চেয়ারম্যান বা সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, বিগত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল খাদিমপাড়া ইউনিয়ন এবং রানার্সআপ ছিল কান্দিগাও ইউনিয়ন।














