জিয়াউল হক জিয়াঃ গ্রুপ পর্ব পেরিয়ে ফাইনালে প্রতিপক্ষকে দুই গোলে বিধস্ত করে চ্যাম্পিয়ন তারা। গোল হজম কিংবা হারের তিক্ত স্বাদ পাওয়া হয়নি তাদের। পক্ষান্তরে প্রতিপক্ষের জালে ৪বার পেরেক টুকতে পেরেছে দলটি। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল অধিনায়ক জামিলের জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং দল।
কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় সদ্য অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্ণামেন্ট’। আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে টুর্ণামেন্টের সবগুলো খেলা সমাপ্ত হয়েছে।
টুর্ণামেন্টে বড় চমক দেখিয়েছে অধিনায়ক জামিলের জালালাবাদ থানা। গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬পয়েন্ট নিয়েছে তারা। টুর্ণামেন্টের মোট ৭গোলের মধ্যে ৪টি গোলই তাদের দেয়া। বিপরীতে হজম করেনি কোন গোল। শাহপরান থানার সাথে ফাইনালে ২-০গোলের ম্যাচে অসাধারণ এক গোল কিকের মাধ্যমে একটি গোলের যোগানদাতা ছিলেন ডিফেন্ডার জামিল। পুরো টুর্ণামেন্টে প্রতিপক্ষের আক্রমণ গুলোকে নিষ্ফল করেছেন বার বার। দলকে নেতৃত্ব দিয়েছেন নিজের মত করে। ফলাফলও পেয়েছেন আশানুরূপ। দলকে করিয়েছেন চ্যাম্পিয়ন।
ফাইনালের আগে দলের ম্যানেজার জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ জামিল সম্পর্কে জানিয়েছিলেন, “সে (জামিল) অনেক অভিজ্ঞ খেলোয়াড়। প্রথম ম্যাচেই সে দল গুছিয়ে নিয়েছে। টিম সেটিংয়ে পুরো স্বাধীনতা তার ছিল। যারফলে সে আমাদের হতাশ করেনি।”
জালালাবাদ থানা দলের ডিফেন্ডার অধিনায়ক জামিল আহমদ; যার অধিনায়কত্বে উপজেলা পর্যায়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কান্দিগাঁও ইউনিয়ন, চট্টগ্রাম প্রিমিয়ার লিগে খেলছেন নিয়মিত। গেলো মৌসুমে সিলেট প্রিমিয়ার লিগে তার দল সিলেট ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। তাকে সিলেট জেলা দলের অধিনায়কত্বও করতে দেখাগেছে। যাকে স্থানীয় ফুটবলে ‘টাইগার’ নামে আখ্যায়িত করা হয়।
এবার কমিউনিটি পুলিশিং ফুটবলের সিলেট পর্বে তার হাতেই উঠলো টুর্ণামেন্ট সেরার পুরস্কার।
#সিলেটউইটনেসডটকম/৭নভেম্বর২০১৯/নিজি/২১৮-৬২৭














