রেজাউল হকঃ সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাওঁ ইউ/পির ৮নং ওয়ার্ড কাজিরগাওঁ’এ নাইট মিনি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে। শাহজালাল আইডিয়াল স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এটি ছিল সপ্তম আয়োজন।
শনিবার (১৮ই জানুয়ারি) খেলা শেষে আয়োজন কমিটির উপদেষ্টা আল মারজান মাহির সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহানূর আহমদ ও বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্পোর্টস একাডেমির সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন মাছুম, ৮নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, তালুকদার স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার মহসিন তালুকদার, ময়না মিয়া,ইন্তাজ আলী, ফারুক আহমেদ, কালাম, আবুল খায়ের রুমেল, আফওয়ান, ছানওয়ার আহমেদ ছানা, গিয়াসউদ্দিন, জিয়া উদ্দিন, প্রমুখ।
টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তালুকদার স্পোর্টিং ক্লাব , আর রানারআপ হয়েছে একশন সোনামী কাজিরগাঁও।১ম পুরুষ্কার হিসেবে চ্যাম্পিয়নস দল পায় ওয়ালটন ফ্রিজ, রানার্সাআপ দল একটি ২৪” এলইডি টিভি।
তার আগে ফাইনালে চলন্ত খেলায় গোলের দেখা পায়নি কোনো দল। খেলার প্রথমার্ধে একশন সোনামীর সুবেল দুটি ক্লোজ এট্যাক করলেও প্রতিপক্ষের জালে জায়গা করে নিতে পারেনি বল।
দ্বিতীয়য়ার্ধে এসে প্রতিপক্ষ তালুকদার স্পোর্টিং ক্লাব দলের ইয়াসিন ও লেট্টু ১টি করে ক্লোজ এট্যাকের সুযোগ পেলেও সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি তারা।খেলা চলে যায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে প্রথম ৩টি কিকের মধ্যে ৩-৩ সমতায় গোল আদায় করে সমানভাবে স্কোর করে দুটি দল।
দ্বিতীয় ধাপে ২টি করে কিকের মধ্যে ২-১ গোলে জয় পায় চ্যাম্পিয়নরা।
৫-৪ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় তালুকদার স্পোর্টিং ক্লাব।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে রাকিব। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে লেট্টু। সর্বোচ্চ গোল ও হ্যাট্রিক ম্যান নির্বাচিত হয়েছে ইয়াছিন।
খেলাটি পরিচালনা করেন গুলজার আহমেদ, মঈন মিয়া ও জুনেদ আহমদ। খেলার ধারাবিবরণী করেন রেজাউল হক মামুন, আল মারজান মাহি ও জিয়া উদ্দিন।














