মহান বিজয় দিবস উপলক্ষে একতা স্পোর্টিং ক্লাব বাবুরাগাঁও কর্তৃক আয়োজিত নাইট ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল রাইজিং স্টার বাবুরাগাঁও এবং পাওয়ারফুল সতেরো দুটি দল।
অংশগ্রহণ করা দুটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় পাওয়ারফুল সতেরো এবং রানার্সআপ রাইজিং স্টার বাবুরাগাওঁ।

বাবুরা গাঁও আবাবিল সংঘের সেক্রেটারি  সুলেমান আহমদ শুয়েব এর সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংঘের সভাপতি সেলিম আহমদ।
 ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক জনাব বুরহান উদ্দীন।
এবং উপস্থিত ছিলেন এলাকার/গ্রামের মুরব্বিয়ান, ক্রীড়াবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।