সিলেটে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপিতে ওবায়দুল্লাহ ইসহাক, হাটখোলা ইউপিতে মো. মোশাইদ আলী, মোগলগাঁও ইউপিতে মো. হিরন মিয়া, কান্দিগাঁও ইউপিতে মো. নিজাম উদ্দিন পেয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক।