গত সোমবার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামে রাতের আঁধারে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায় বসতবাড়িতে। রাত আনুমানিক ৩টার দিকে অস্ত্রসহ আয়ূব আলীর পৈতৃক ভিটাস্থ (উঠানে) শতাধিক গাছ কেটে ফেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। এ ঘটনায় ভুক্তভোগী জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন। তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে আসামী সালমান আহমদ (২১) ও সুলতান আহমদকে (২০) গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

রাতের আঁধারে আয়ূব আলীর ঘর বাহির থেকে তালাবদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। একপর্যায় আয়ূব আলীর আত্মীয়স্বজন এসে তাদের তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। ততক্ষণে সন্ত্রাসীরা শতাধিক গাছ কেটে ফেলে পালিয়ে যায়। এ ন্যাক্কারজনক মামলার প্রধান আসামী আল আমিন। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নি। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মচারী আজির উদ্দিনের পুত্র আল আমিন এর আগেও একাধিক মামলায় অভিযুক্ত। মূলত সিলেট গ্যাসফিল্ডে কর্মরত আজির উদ্দিনের মদদে বেপোয়ারা হয়ে ওঠেছে তার তিন পূত্র। সামাজিকভাবে ঘৃণিত আল আমিন, সালমান ও সুলতান তাদের ভাড়াটে ২০/২৫ সন্ত্রাসী নিয়ে নির্বিচারে গাছ কর্তন করে।

আজির উদ্দিন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের হরিপুর শাখায় কর্মরত। তার মদদে পুত্র আল আমিন, সালমান ও সুলতান এই ধংসযজ্ঞ চালায়।