নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোম্পানিগঞ্জের টুকের বাজারে ব্যস্ত রাস্তায় পূবালী ব্যাংকের দক্ষিণ পাশে ভাংগা খুটিতে ঝুলছে পল্লীবিদ্যুৎ এর ১১হাজার ভোল্টের মেইন লাইন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন আগে এই খাম্বাটি গোড়ায় ভেংগে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ এটি মেরামতের ব্যবস্থা নেয়নি।
যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারা পল্লীবিদ্যুতের ডিজি এম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে দ্রুততম সময়ে এই খাম্বাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়। সিলেট উইটনেসের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করে পল্লীবিদ্যুতের কাউকে পাওয়া যায়নি।













