প্রেস বিজ্ঞপ্তি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে অালোচনা সভা ও দো’অা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অাজ সোমবার (২৮ অক্টোবর) নগরীর একটি মিলনায়তনে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আয়োজিত অালোচনা সভা ও দো’অা মাহফিলে সিলেট মহানগর শিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ফরিদ অাহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজীফুল হাসান বাপ্পী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর সন্ত্রাসীরা জনতাকে যেভাবে প্রকাশ্যে রাজপথে লগী-বৈঠা দিয়ে পিটিয়ে, গুলী করে হত্যা করেছে তা গোটা বিশ্ববাসীকে কাঁদিয়েছিল। ২৮শে অক্টোবরের আত্মস্বীকৃত খুনী বাপ্পাদিত্য বসু’রা বিচারের মুখোমুখি হওয়ার পরিবর্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে। ফলে তারা আরো উৎসাহের সাথে অপরাধ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে গুপ্ত হত্যাসহ সকল অপরাধ প্রবণতা সেই বিচার হীনতার সংস্কৃতিরই ফসল বলে দেশের জনগণ মনে করে।’
তিনি বলেন, ‘যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীরা জালিম শাসকদের মুকাবিলায় শহীদ হয়ে, বুকের রক্ত ঢেলে দিয়ে শান্তিপূর্ণ সমাজের ভিত্তি গড়ে গেছেন। ২৮ অক্টোবরের শহীদ ফয়সাল, মুজাহিদ, মাসুম, শিপনের শাহাদাত বাংলাদেশের জমীনকে আরো উর্বর করেছে। ইসলামী সমাজ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখি, শহীদ মুজাহিদদের শাহাদাতের ধারাবাহিকতায় তা বাংলাদেশের মাটিতে সত্য হয়ে উঠবে ইনশাআল্লাহ। ‘
এসময় তিনি ২৮ অক্টোবরের শহীদদের জীবন থেকে প্রেরণা নিয়ে চলমান আন্দোলনকে আরো দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আহবান জানান।
অালোচনা সভা শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
অালোচনা সভায় অন্যান্যের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি রেজাউল ইসলাম ও মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।














