উইটনেস ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮ম শ্রেণীর দুই ছাত্র সাইফুর রহমান সায়েম ও মাজেদ ইসলাম আজ দুপুর ১ টায় মারামারিতে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই মাজেদ মারা যায়।
নিহত মাজেদের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে। তার পিতার নাম আলতা মিয়া। অভিযুক্ত সাইফুর রহমান সায়েম এর বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার মনরটুক গ্রামে। তার পিতার নাম আমির আলী।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত সায়েমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।














