সিলেটউইটনেস ডেস্কঃ ছাতকের মঈনপুরে ভিলেজ একাডেমি কর্তৃক ব্যারিস্টার সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তিনি জগন্নাথপুরে তার দল নিয়ে খেলতে এলে এসময় সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন এই দিন রসুলগঞ্জ লাউতলা মাঠে সানজানার সাথে তার দল নিয়ে খেলতে এসেছিলেন। এ সময় সম্মাননা স্মারক প্রদান করেন ভিলেজ একাডেমী মঈনপুরের পরিচালক শফিকুল হক দুপুর ও মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক সবিনয় আহমেদ।

মইনপুর ভিলেজ একাডেমী প্রকৃতপক্ষে বিনা মূল্যে পাঠ দানের একটি মক্তব ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত চার বছর যাবত সেবাদান করে আসছে। শিশু থেকে বয়স্ক পর্যন্ত এখানে আরবি বাংলা ইংরেজি শিক্ষা গ্রহণের সুবিধা রয়েছে। জনতা বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা ইংলিশ প্রভাষক, মঈনপুর গ্রামের মো: জহিরুল হক ( দুকু ) প্রতিষ্ঠানের দেখভাল করেন। ভিলেজ একাডেমিটি ছাতকের মঈনপুর, ইউনুছ মঞ্জিল পশ্চিম পাড়ায় অবস্থিত।