সিলেটউইটনেস ডেস্কঃ
সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের বড় শাহপুর যুব সমাজ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ব্যাডমিন্টনে সারা বাংলাদেশের মধ্যে সিলেট সেরা। গত কয়েক বছর ধরে সিলেট জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছে। রাজত্ব করছে সিলেট। এ ধারা অব্যাহত রাখতে এভাবে সব জায়গায় এর আয়োজন করতে হবে।
তিনি প্রাসঙ্গিক ভাবে আরো বলেন, রাজনীতিবিদরা সাহেব হতে পারেন না; তারা জনগণের সেবক। নির্ধারিত সময়ের মধ্যে যেন অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো করে যেতে পারি সবার কাছে এই দোয়া কামনা করি।
বীর মুক্তিযোদ্ধা মনির মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ফজলুল করিম ফুল মিয়া, ইউপি সদস্য ফরিদ মিয়া, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সাধারণ সম্পাদক ওলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী মনফর আলী কালা, হাজী সিরাজুল ইসলাম, লিলু মিয়া, জহির উদ্দিন, রফিক মিয়া, তমজিদ আলী, ছইদ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মোজাহিদ আলী। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।
পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- এনামুল করিম কয়েস, অ্যাডভোকেট রুহুল আমিন, ইউছুৃব নূর, ছুহরাব মিয়া, সমুজ আলী, আবু বকর প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে খুলিয়াপাড়ার দলকে সরাসরি দুই সেটে হারিয়ে বিজয়ী হয়েছে শাহপুর খুরুমখলা দল। খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১টি ফ্রিজ, ২য় পুরস্কার এলইডি টিভি, ৩য় পুরস্কার ২টি ব্যাডমিন্টন রেকেট।














