জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত ‘শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র প্রথম পর্বের খেলা শেষের দিকে। বৃহস্পতিবার শেষ ম্যাচটি সমাপ্ত হবে। ঐদিন খেলার মধ্য বিরতিতে কোয়ার্টার খেলার ড্র অনুষ্ঠিত হবে।
১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্টটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এক বার্তায় টুর্ণামেন্টের মুখপাত্র কিবরিয়া আহমদ জানিয়েছেন, প্রথম পর্বের শেষ ম্যাচের মধ্য বিরতি কিংবা খেলাশেষে মাঠেই কোয়ার্টার খেলার (লটারির মাধ্যমে) ড্র সম্পন্ন হবে। সকল ধরণের সন্দিহানের উর্ধ্বে থেকে অত্যন্ত স্বচ্ছতার সাথে উম্মুক্ত লটারি হবে। এতে সকল টিম ম্যানেজারদের খেলার মাঠে ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
উক্ত টুর্ণামেন্টে কোয়ার্টার নিশ্চিত করা দল সমূহ হলঃ
১/সোস্যাল ফ্রেন্ডস ক্লাব সদর সিলেট
২/বারহাল ফুটবল একাদশ, গোয়াইনঘাট
৩/ সাইফ স্পোর্টিং ক্লাব, উপশহর
৪/জায়ান এফ সি
৫/ জে জি কিউ ফুটবল দল, সিলেট
৬/সৈয়দপুর জুনিয়র এফ এ, জগন্নাথপুর
৭/উদয়ন যুব সংঘ, মেজরটিলা, সিলেট
৮/নতুন কুড়ি ফুটবল ক্লাব বনাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি (বিজয়ী দল)
১৪নভেম্বর বৃহস্পতিবার ১ম পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় মুখোমুখি হবে নতুন কুড়ি ফুটবল একাদশ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
সবগুলো খেলা শাহী ঈদগাস্থ শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০হাজার টাকা এবং রানারআপ দল পাবে ট্রফিসহ ২০হাজার টাকার প্রাইজমানি।
সিলেটউইটনেসডটকম/১৩নভেম্বর২০১৯/নিজি/২৩৮-৬৭৪














