সিলেট উইটনেস ডেস্কঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নলকট গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে নাইট ফুটসাল শুরু হয়েছে।
সোমবার রাতে ফুটসাল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লিগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। বাদাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় খেলার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ শাহানুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হুশিয়ার আলী, ২নং ওয়ার্ডের মেম্বার শানুর আলম, সাজ্জাদ খান, সদর উপজেলা স্পোর্টস একাডেমি সাধারণ সম্পাদক, সাংবাদিক অলিউর রহমান প্রমুখ ব্যাক্তিবর্গ। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফরিদ আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার উপস্থাপনায় ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণত সম্পাদক আব্দুস শহীদ। পরে অতিথিবৃন্দরাও বক্তব্য পর্বে অংশ নেন।

প্রধান অতিথি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং ফিতা কেটে মাঠে প্রবেশ করেন। খেলার পূর্বে জাতীয় সংগীত ও জাতির পিতা শেখ মুজিব, কিংবদন্তি ফুটবলার ম্যারোডনা, ক্রিড়া সংগঠক বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বাদল রায় স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী দিনে তিনটি ম্যাচে ৬টি দল অংশ নেয়। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ১টি ফ্রিজ, রানারআপ এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১টি এলইডি টেলিভিশন।