নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাও ইউনিয়নের লামাগাও গ্রামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার(৬মে২০২০) ইফতারের পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে এ ঘটনা ঘটে। জানাযায়, লামাগাও গ্রামের দিনমজুর তেরা মিয়ার(৪৫) সাথে তার প্রতিবেশী আখলু মিয়ার বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আখলু মিয়ার লোকজন তেরা মিয়াকে লাঠিশোটা দিয়ে আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়া সহ জালালাবাদ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
তাৎক্ষণিক এই খবরের বিস্তারিত পরে আসছে..












