সিলেটউইটনেস ডেস্কঃ সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে করোনা ভাইরাস পজেটিভ রোগীর লকডাউনকৃত বাড়িতে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

স্থানীয় হিন্দু পাড়ার লকডাউনকৃত নয়টি পরিবারে মঙ্গলবার ৫মে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

তার আগে গত ৩রা মে সিলেট সদর উপজেলায় আরো এক করোনা পজিটিভ শনাক্ত হয় । সে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উত্তর হাটখোলা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় মেস্তরীপাড়ার হিন্দু ধর্মের লোক। ইতিমধ্যে তার বাড়ি লক ডাউন করা হয়েছ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই রোগী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে সেখান থেকে করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তাদের মধ্যে একজনের বাড়ী সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে। গতকাল রোববার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সে হাসপাতালে ইউরোলজী বিভাগে গত ২৯ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন।