নিজস্ব প্রতিবেদকঃ সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের আড়াই বছর পর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ১৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদকে সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেতা হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্র অভিনেতা হেলাল খানের বাড়ি সিলেটে। তার সাথে কেন্দ্রীয় কমিটিতে সহ-সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন বিশিষ্ট সংগঠক, সাবেক ছাত্রদল নেতা ও ব্যবসায়ী মোঃ জালাল উদ্দিন রাসেল।

জাসাসের নতুন কমিটি সম্পর্কে জনাব রাসেল সিলেট উইটনেসকে বলেন, নতুন কমিটি সবার প্রত্যাশা অনুযায়ী হয়েছে এবং এতে যোগ্যদের স্থান দেয়া হয়েছে। তিনি নতুন কমিটি অনুমোদন দেয়ার জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জাসাসের নতুন কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির সকলকে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা ও কারাগার থেকে মুক্তির জন্য সারাদেশের জাসাস নেতাদের আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।













